রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

গণহত্যার দায়ে অভিযুক্ত 'ইরাকি কুর্দি' নিরাপত্তা বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণহত্যার দায়ে ইরাকি কুর্দি নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

ইসলামিক স্টেট গ্রুপের সন্দেহভাজন বন্দি সদস্যদের একের পর এক হত্যা করায় কুর্দি বাহিনীকে অভিযুক্ত করা হয়। শুক্রবার এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

সংস্থাটি জানায়, কুর্দি পেশমার্গা যোদ্ধারা ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল নগরীর ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমের সাহেল আল-মালিহা এলাকার একটি স্কুলে ইরাকি ও বিদেশি নাগরিকদের বন্দি রেখেছে। গত জুলাই মাসে মসুল নগরী থেকে আইএস জঙ্গিদের উৎখাত করা হয়।

এইচআরডব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক উপ পরিচালক লামা ফকিহ বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে কুর্দি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএসের সন্দেহভাজন বন্দি সদস্যদের একের পর এক হত্যা করছে এমন অনেক প্রমাণ রয়েছে।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরাকি ও কেআরজি (কুর্দি আঞ্চলিক সরকার) কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে এমন গণহত্যা চালানোর অভিযোগ তদন্ত করে দেখা ও এর সাথে যারা জড়িত রয়েছে তাদের থামানো উচিত।’

বিবৃতিতে আরো বলা হয়, গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে এদের হত্যা করা হয়।

এইচআরডব্লিউ’র এ প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে ইরাকি কুর্দি সরকারের কর্মকর্তা দিনদার জাবেরি এমন অভিযোগ প্রত্যাখান করেন। বাসস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ