বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে নির্দেশ লেবাননের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইসরাইলের আগ্রাসন মোকাবেলা করা হবে। গতরাতে বৈরুতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সেটারফিল্ডের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় লেবাননের জাতীয় প্রতিরক্ষা উচ্চ পরিষদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট আউন মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, স্থলে ও পানিতে ইসরাইলের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, "আমরা আশা করছি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরও সেনাবাহিনীকে আগ্রাসন মোকাবেলার নির্দেশ দিয়ে রেখেছি।"

সম্প্রতি লেবানন সীমান্তে ইসরাইলের দেওয়াল নির্মাণ এবং সাগরের পানি সীমায় তেল উত্তোলন ইস্যুতে বৈরুত ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

হিজবুল্লাহ ঘোষণা করেছে, লেবাননের পানি সীমায় তেল ও গ্যাস স্থাপনার কোনো ক্ষতি করা হলে ইসরাইলের সব তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানা হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ