বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বললে ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় মুসলিমদের যদি কেউ পাকিস্তানি বলে, তাহলে সেই ব্যক্তিকে আইনিভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা চালু হোক, প্রস্তাব অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদুদ্দিন ওয়েইসির। যে এই অন্যায় করবে, সেই ব্যক্তির তিন বছর পর্যন্ত জেল হেফাজতের দাবি তুলেছেন ওয়েইসি।

তারপরই তিনি বলেন, তাঁর এই প্রস্তাবে কর্ণপাত করবে না সরকার, সেবিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার এধরনের কোনও বিল কখনই আনবে না বলে দাবি ওয়েইসির।তিনি আরও বলেন, যেসমস্ত মুসলিমরা ভারতে থাকেন, তাঁরা কেউই মহম্মদ আলি জিন্নার দুই-রাষ্ট্র তত্ত্বকে সমর্থন করেন না। এছাড়া এআইএমআইএম-এর সভাপতির মত, তিন তালাক বিল আসলে নারী-বিরোধী।

সম্প্রতি ওয়েইসি কেন্দ্রের তিন তালাক বিলের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর দাবি, এই বিল আসল সামাজিক সমস্যার কোনও সমাধান করতে পারবে না। এছাড়াও তিনি মনে করেন তিন তালাক বিল ব্যবহার করে, মুসলিম পুরুষদের চক্রান্ত করে জেলেও পাঠানো সম্ভব।

তারপরই তিনি পণের জন্যে বধূহত্যার কথা উল্লেখ করে বলেন, অতীতে পণ প্রথার বিরুদ্ধে বিভিন্ন আইন চালু হলেও, মহিলাদের ওপর নির্যাতন এখনও একটুও কমেনি। কাজেই তিনি মনে করেন, এই তিন তালাক বিল সমস্যার মূলে গিয়ে কোনও সমাধানই করতে পারবে না।

এদিকে আগে ওয়েইসিকেও ‘গো টু পাকিস্তানে’র মতো স্লোগান শুনতে হয়েছে। ২০১৬ সালের মার্চে এই দাবি তুলেছিল শিবসেনা, কারণ, তিনি ‘ভারত মাতা কি জয়’ বলতে অস্বীকার করেন। শিবসেনা নেতা রামদাস কদম বলেছিলেন, ওয়েইসির ভারতে থাকার কোনও অধিকার নেই, কারণ, তিনি এদেশকে সম্মান করেন না।

শিবসেনা নেতাই বলেন, হয় তিনি পাকিস্তানে ফিরে যাক, না হলে দেশ থেকে তাঁকে বের করে দেওয়া হোক। সেসময় ‘ভারত মাতা কি জয়’ বলা প্রসঙ্গে ওয়েইসি বলেছিলেন, তিনি কখনওই সেটা বলবেন না। কারণ, ভারতীয় সংবিধান ‘ভারত মাতা কি জয়’ বলা বাধ্যতামূলক করেনি। তাঁর গলায় ছুরি রাখলেও, তিনি একথা বলবেন না।

এবিপি/ এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ