সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

কক্সবাজারে সুইস প্রেসিডেন্টের হাসপাতাল পরিদর্শন; যাবেন রোহিঙ্গা ক্যাম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে কক্সবাজার পৌঁছে সদর হাসপাতাল পরিদর্শন করছেন।মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

এদিকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সকাল ৯টায় সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও সকাল ১০টার পর বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার কারণে কক্সবাজার পৌঁছতে সময় লেগে যায় ১১টা ১৫ মিনিট।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে কক্সবাজার পৌঁছে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন শুরু করেছেন।

এর পর মিয়ানমার থেকে গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের অবস্থা দেখার জন্য কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

সূত্র জানায়, দিনের সফর শেষে সুইস প্রেসিডেন্ট বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ