শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইরানের কত শতাংশ নারী হিজাবের বিরুদ্ধে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : ইরানে প্রায় অর্ধেক নারীই হিজাব বাধ্যতামূলক আইনের বিরুদ্ধে বলে একটি জরিপে জানানো হয়েছে। ইরানি সরকার থেকে একটি তিন বছর পুরনো রিপোর্টে এ তথ্য জানা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একটি প্রতিবেদনে জানায়, প্রায় ৪৯.২ শতাংশ ইরানি নারী হিজাবকে বাধ্যতামূলক হিসেবে রাখতে চায় না। তাদের দাবি, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। ইরানের সরকারি এই সমীক্ষায় ১১৬৭ জন অংশগ্রহণ করেছিলেন।

সানাম ভাকিল ইরান সম্পর্কে বহু বছর ধরে গবেষণা করছেন। তিনি সিএনএনকে বলেন, ‘এই রিপোর্ট প্রকাশ করে রূহানি হয়ত চেষ্টা করছে মানুষকে বোঝাতে যে তিনি সবার কথা শুনছেন এবং এই সমস্যা সমাধানে তিনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন।

অন্যদিকে অন্যান্য নেতারা তাদের ধারণা এবং ইচ্ছা অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছে।‘

এরপর তিনি বলেন, ‘মানুষ হয়ত এই রিপোর্ট প্রকাশে ইরানি সরকারকে ধন্যবাদ জানাচ্ছে, তবে আমি তাদের প্রশ্ন করতে চাই, এটি আমাদের এই পরিস্থিতিতে আদৌ কোন প্রভাব ফেলবে কিনা।’

১৯৭৯ সাল থেকে বাধ্যতামূলক হিজাব পরিধানের আইন রয়েছে ইরানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও রাষ্ট্রপ্রধান হিসেবে আয়াতুল্লাহ রুহুল্লা খামেনির শাসনকাল শুরুর সময় থেকেই এই আইন বহাল আছে।

ইরানের আইন অনুযায়ী, জনসমক্ষে হিজাব পরিধান না করলে নারীদের জেল অথবা জরিমানা হতে পারে।

বছরের পর বছর এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ইরানি নারীরা। বিগত কয়েক সপ্তাহে নতুন করে এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নারীরা আইনটির প্রতিবাদে জনসমক্ষে তাদের হিজাব খুলে লাঠির আগায় বেঁধে পতাকার মতো উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভের কারণে ২৯ জন আটকও করা হয়েছে।

সূত্র: সিএনএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ