সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বানান নৈরাজ্য, ভাষার বিকৃতি ও আমাদের বাংলা একাডেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন
কবি, কলাম লেখক ও সাংবাদিক

বাংলা ভাষায় বানানের ক্ষেত্রে আজকাল পরিবর্তন ও ভুলের যে ছড়াছড়ি দেখা যাচ্ছে, তা এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি। একেক জায়গায় একেক ধরনের বানান লক্ষ করা যাচ্ছে। বাংলা একাডেমির বানান অভিধান থাকলেও পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

অবশ্য বাস্তবতা পর্যালোচনায় বলা যায়, পুরানো প্রতিষ্ঠিত বানান বাতিল করে আনন্দবাজার পত্রিকার বানানবিধির আলোকে নতুন বানান চাপিয়ে দিয়ে বাংলা একাডেমি ভাষা-ব্যবহারকারীদের বিশেষ বানান সম্পর্কে দ্বিধাগ্রস্ত করছে। যে কারণে তাদের বুঝতে সমস্যা হচ্ছে কোনটি ‘শুদ্ধ’ এবং কোনটি ‘অশুদ্ধ’ বানান।

অনেকেই ছোটবেলা থেকে স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে যে বানানে বাংলা লেখা শিখে এসেছে, বাংলা একাডেমির প্রমিত বানানরীতিতে তার কিছু পরিবর্তন এসেছে। অথচ এর সঙ্গে পরিচিত নয় অনেকেই, ফলে সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি।

প্রকৃতঅর্থে, শিক্ষার বিভিন্ন পর্যায়ে একটি সুনির্দিষ্ট ভাষানীতি অনুসরণ করা না হলে এই বিভ্রান্তি থেকেই যাবে। বলতে চাচ্ছি, স্কুল টেক্সটবুক বোর্ড, বাংলা একাডেমি এবং সরকার যদি বলে- এই হচ্ছে আমাদের বানানরীতি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই রীতিই চলবে, তাহলেই এই বিভ্রান্তি দূর করা সম্ভব হতে পারে।

এক্ষেত্রে মনে রাখা চাই, ভাষার রীতিনীতি যাই থাকুক না কেন সাধারণ মানুষ ভাষা এবং বানান শেখে মূলত চর্চার মাধ্যমে। আর সেখানেই ঘাটতি থেকে গেলে সেটি থেকে উত্তরণও কঠিন হয়ে পড়ে।

বাংলা একাডেমি এবং বিশেষজ্ঞরাও একমত, বাংলা বানান নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সেটিকে ঠেকাতে উপযুক্ত শিক্ষা এবং সরকারি উদ্যোগের কোনও বিকল্প নেই।

‘ঈদ’ বানান কী? ‘ঈদ’ না-কি ‘ইদ’- তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি তুমুল কথার লড়াই হয়ে গেল। বাংলা একাডেমির ‘আধুনিক বাংলা অভিধানে’ ‘ঈদ’ শব্দটির ভুক্তি রয়েছে দুটি। এর মধ্যে একটি লেখা হয়েছে ‘ঈ’ ব্যবহার করে, অন্যটি ‘ই’ ব্যবহার করে।

তবে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘আধুনিক বাংলা অভিধানে’ ঈদের বিকল্প বানান ‘ইদ’ প্রস্তাব করা হয়েছে। বাংলা একাডেমির উদ্যোগে এক সময় হয়তো ‘ইদ’ বানানটিই সবাই মেনে নেবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, ঈদের ‘ঈ’-কে ‘ই’ করার কী দরকার ছিল? আবহমানকাল থেকেই ঈদকে ‘ঈ’ দিয়ে লেখা হচ্ছে। তাছাড়া ঈদ তো একটা উৎসবের নাম। নাম ও ট্রেডমার্ক কি ইচ্ছামতো বদলানো ঠিক?

এবার বানান-সমস্যার ক্ষেত্রে প্রতিবর্ণীকরণের সমস্যা নিয়ে কিছু বলতে চাচ্ছি। এক্ষেত্রে বলা যায়, প্রতিবর্ণীকরণের সঙ্গে বানান-বিধিকে গুলিয়ে ফেলে নতুন সমস্যার সà