শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাল টেকনাফ আসছেন দেওবন্দের প্রধান মুফতি আল্লামা খায়রাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ,টেকনাফ থেকে: কক্সবাজার জেলার টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার ২দিন ব্যাপী ৭৪তম বার্ষিক সভা আজ ৩০ ও ৩১ জানুয়ারী মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হচ্ছে ।

এতে দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ করছেন বিশ্ববিখ্যাত দারুল উলূম দেওবন্দ, ভারতের প্রধান মুফতি মুফতিয়ে আজম আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবদুল হালীম বোখারী, চট্টগ্রাম জিরি মাদ্রাসার শায়খুল হাদীস ও মুহতামিম আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়্যব, সাহেবজাদায়ে ফক্বীহুল মিল্লাত আল্লামা হাফেজ মুফতি শাহেদ রহমানী।

আল-জামিয়া সূত্রে আরো জানা গেছে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা হাফীজুর রহমান সিদ্দীক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা আবদুল বাছেত খান সিরাজী, মুফতি রিজওয়ান রফিকী, আল্লামা মুফতি মকসূদুল হক, আল্লামা মাহমূদুল হাসান ফতেহপুরী, আল্লামা আবিদ আলী ফারুকী, আল্লামা সাঈদ আলম আরমানী, আল্লামা মুফতি সাঈদুল ইসলাম, আল্লামা কাজী আখতার হোসাইন প্রমুখ।

জামিয়া প্রধান মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফিক সকলের আন্তরিক দু‘আ ও সবান্ধবে উপস্থিতি কামনা করেছেন৷

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ