শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কলরবের কেরাত-নাশিদ মাহফিলে থাকছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: বাংলাাদশের শীর্ষস্থানীয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব’র ১ যুগ পূর্তি উপলক্ষ্যে আগামী ২ ফেব্রুয়ারি ভিন্নধর্মী আয়োজনে অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক কেরাত নাশিদ মাহফিল’।

২ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি’তে এ যুগ পূর্তি উদযাপিত হবে।

এতে দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারীগন পবিত্র কুরআন তেলাওয়াত করবেন। ইসলামি সংগীত পরিবেশন করবেন কলরবের শিল্পীরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, নরসিংদী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য (স্বতন্ত্র) আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

কেরাত মাহফিলের আনু্ষ্ঠানিক উদ্বোধন করবেন কলরবের অন্যতম অভিভাবক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

কলরবের যুগপূর্তিতে ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি

কেরাত পরিবেশন করবেন, বর্তমান বিশ্বের শীর্ষ কারী শাইখ ড. আহমাদ নাঈনা (মিসর), আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা’র সহ-সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), শাইখ মুহাম্মাদ মুহাম্মদ আল মুরীজী (মিসর), কারী সাইয়্যেদ মুহাম্মদ জাওয়াদ হুসাইনী (ইরান), আরবের প্রখ্যাত সুরকার ও ইসলামী সংগিত শিল্পী, মুনশিদ কারী মু’তাসিম বিল্লাহ আল আসালী (সিরিয়া), শাইখ রিয়াদ আল জাযায়েরী (আলজেরিয়া), কারী মুহাম্মদ ত্বয়্যিব জামাল (ভারত)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, মুফতি মুহিউদ্দিন কাসেমী, হাফেজ মাওলান আবু ইউসুফ, মুফতি শফিকুল ইসলাম, ডা. মুস্কতাক আহমদ বিন হুসাইন, জনাব আল মামুন ভুইয়া, মাওলান ইমতিয়াজ আলম, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলান ইসমাইল হুসাইন, জনাব, আব্দুল কাইয়ুম মোল্লা, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা কারী নাজমুল হাসান, শেখ ফজলুল করীম শারুফ, জনাব সৈয়দ রিয়াজুল করিম।

আজই সংগ্রহণ করুন আপনার টিকিট

এছাড়াও আরো থাকবেন, মুফতি মোস্তফা কামাল, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা সালেহ ইউসুফ,হাফেজ মাহবুবুর রহমান, হাফেজ আব্দুল আজিজ, জনাব অহিদুজ্জামান, মাওলানা আব্দুল মালেক প্রমুখ।

এতে সভাপতিত্ব করবেন কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস, নির্দেশনায় থাকবেন কলরবের পরিচালক শাহ ইফতেখার তারিক।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ