হাওলাদার জহিরুল ইসলাম
সাব এডিটর
বাংলাদেশের জনসংখ্যার বিশাল অংশ নারী। জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অবস্থার উন্নয়নের বিকল্প নেই। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে নারীর অবস্থানগত উন্নতি সাধনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সূচকে পরিবর্তন এসেছে।
সরকারি এক হিসেব মতে গত ২৬ বছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী শ্রমিকরা গিয়েছেন সাড়ে তিন লাখের বেশি। যারা মূলত সেখানে কাজ করেন গৃহকর্মী হিসেবে।
বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে, ২০১০ অনুযায়ী দেশে মোট ৫.৪১ কোটি শ্রমিক বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন; এর মধ্যে নারীর সংখ্যা ১.৬২ কোটি। সরকারিভাবে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে (জিডিপি) নারীর অবদান ২০ শতাংশ। নারীরা যে গৃহস্থালি কর্মকাণ্ড করেন তার অর্থমূল্য আনুমানিক আড়াই লাখ কোটি টাকা। সে হিসাবে জিডিপিতে নারীর অবদান দাঁড়াবে ৪৮ শতাংশ।
বাংলাদেশের নারীরা এখন অর্থনৈতিক, সামাজিক ও স্বপ্নময় ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যে বিদেশে চাকরি করতেও উৎসাহিত হচ্ছেন। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র মতে, গত ১০ বছরে গড়ে প্রায় ৫ লাখ বাংলাদেশি শ্রমিক বিভিন্ন পেশায় চাকরি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিকও রয়েছেন। বর্তমানে ১৬০ দেশে প্রায় ১ কোটির কাছাকাছি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।
সরকারিভাবে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে (জিডিপি) নারীর অবদান ২০ শতাংশ। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, নারী-পুরুষ ভেদে বিদেশে বিভিন্ন পেশায় কাজের সুযোগের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। নারী শ্রমিকেরা সাধারণত হাউজকিপার, গার্মেন্টসকর্মী, মিডওয়াইফ, বেবি সিটার, কেয়ারগিভার, ডে কেয়ার কর্মী, নার্স ও বিউটিশিয়ান পেশায় নিয়োজিত হচ্ছেন।
যে কোনো পেশায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি। ভাগ্যান্বেষণে দূরদেশে গিয়ে কাজ করতে চাইলে পাচার কিংবা যৌন নির্যাতনের মতো কিছু বিশেষ পরিস্থিতির শিকার হওয়ার ঝুঁকি কেবলমাত্র নারীদেরই থাকে। তাছাড়া বাংলাদেশের নারী শ্রমিকরা অনেক সময় বিদেশে যাওয়ার আগে লাভক্ষতি বিচার না করেই অপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেন। ফলে তারা বিভিন্ন সময় নানা সমস্যা ও প্রতারণার মুখোমুখি হন।
এক কথায় বলা যায়, বিদেশগামী না