[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।
এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।
আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি শনিবার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৬ষ্ট কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা উমর ফারুক ইবরাহীমী।]
পূর্ব প্রকাশের পর: দ্বিতীয় বোন মুহতারামা আতিকা খাতুন। মাশাআল্লাহ! তিনি অত্যন্ত ইবাদতগুজার এবং সুবিন্যস্ত, পরিপাটি জীবনযাপনের অধিকারিণী একজন রমণী। তিনি হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানবি রহ. এর কাছে বাইয়াতের সৌভাগ্যও অর্জন করেছেন।
আজ (২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৫ জুমাদাল উলা ১৪৩৭) আমার জানামতে বর্তমান পৃথিবীতে তিনি ছাড়া দ্বিতীয় আরেকজন জীবিত নেই, যিনি সরাসরি হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানবি রহ. থেকে বাইয়াতের সৌভাগ্য অর্জন করেছেন।
হজরত আব্বাজান মুফতি মুহাম্মদ শফি রহ. এর মা’মুল ছিলো, তিনি প্রতি রমজানে স্বপরিবারে হজরত হাকিমুল উম্মত থানবি রহ. এর খেদমতে (থানাভবন) হাজির হতেন।এবং তার সোহবতে সময় লাগাতেন।
সে মানসে অধিকাংশ সময় খোদ হজরত থানবি রহ.এর বাড়ির উপরের তলায় একটি কামরায় অবস্থান করতেন। উপরের সেই কামরাটির নকশা এভাবে ছিলো- হজরত থানবির রহ. কামরার সামনে উঠোন ছিলো। উঠোনের ঠিক শেষ প্রান্তে সিঁড়ি ছিলো উপরের কামরায় যাবার জন্য।
বাথরুম যেহেতু পুরো বাড়িতে একটিই ছিলো তাই হযরত থানবি রহ. ব্যবস্থাপনা এভাবে করà