বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

আপনারা নির্বাচন দিচ্ছেন না কেন? কীসের ভয়: কাদেরকে ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ওবায়দুল কাদেরের বক্তব্য বিএনপি ৮ ভাগও ভোট পাবো না এর প্রতিবাদ করে বলেছেন, ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা যদি ৮ ভাগও ভোট না পাই তবে আপনারা নির্বাচন দিচ্ছেন না কেন? আপনাদের কীসের ভয়?

তিনি দাবি করেন, ভরাডুবি জেনেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)’র ভোট স্থগিত করেছে আওয়ামী লীগ। তারা সহজে উত্তর সিটি নির্বাচন দেবে না।

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী, পাঠক পরিচয়পত্র বিতরণ এবং বই সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সহজে উত্তর সিটি নির্বাচন দেবে না। কারণ তারা জানে সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।

রিটকারী বিএনপি নেতাকে নিয়ে বিব্রত হাইকমান্ড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ