সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

নির্বাচনের ক্ষণ গণনা শুরু, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।

আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ। ২০ তম রাষ্ট্রপতি হিসেবে তিনি পাঁচ বছর পূর্ণ করতে চলেছেন। এবার দেখার পালা ২১তম রাষ্ট্রপতি কে হচ্ছেন।

সংবিধানের হিসেব অনুয়ায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নব্বই থেকে ষাট দিনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান নিয়ে শিগগিরই স্পিকারের সঙ্গে আলাপ করবে নির্বাচন কমিশন। পরে তফসিল ঘোষণা করা হবে।

২১তম রাষ্ট্রপতির দৌড়ে আলোচনায় রয়েছেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেক।

গত বছর আ লীগের সাধারণ সম্পাদক পদ হারানোর পর থেকেই ধারণা করা হচ্ছিল সৈয়দ আশরাফ পরবর্তী রাষ্ট্রপতি হবেন। তবে স্ত্রী মারা যাওয়ার পর নিজেকে রাজনীতি থেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন তিনি। বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকছেন। তাই আগের আলাপে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে।

এর মধ্যে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেক। তবে অনেক নেতার ধারণা বর্তমান রাষ্ট্রপতিকেই আবার মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আর সে জন্য তিনি যোগ্যও।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী একাধিক প্রার্থী হলে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্তা হিসেবে কাজ করেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। এর আগে মাত্র একবার ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচন করতে হয়েছিল।

দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন ওবায়দুল কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ