বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তাবলিগের চলমান পরিস্থিতি নিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা এসেছে। আজ শনিবার তাবলিগ জামাতের মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ-এর বরাত দিয়ে কালের কণ্ঠ এই তথ্য প্রকাশ করে ।

মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ বিভিন্ন বিষয় এই সংবাদ সম্মেলনে উঠে আসবে বলে জানা গেছে। মুফতি নজরুল ইসলাম এই সাংবাদ সম্মেলন করবেন।

দিল্লির নিযামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর  কিছু বিতর্কিত বক্তব্যের জের ধরে দারুল উলুম দেওবন্দের ফতোয়া এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ও তাবলিগ জামাতের মুরুব্বিদের বিক্ষোভের মুখে পড়ে মাওলানা সাদ এবারের এজেতেমায় অংশ নিতে পারেননি।  ইজতেমায় যোগ না দিয়ে পরে নিজ দেশ ভারতে ফেরত যান মাওলানা সাদ।

মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ মিডিয়াকে বলেন, আজ দুপুরে বিদেশি মেহমানদের তাঁবুতে মাওলানা সাদ ও তাবলিগের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানের তিন নম্বর ফটকের পাশে হাজি সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইজতেমার বয়ান ২য় পর্ব; ১ম দিন বাদ ফজর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ