বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

‘শিক্ষার্থীদের পৃথিবীর ছয়টি ধর্মের পবিত্র গ্রন্থ সম্পর্কে ধারণা থাকা উচিৎ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মনিকা গান্ধী সেদেশের স্কুলে বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ বিশেষ করে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। যাতে করে বিভিন্ন ধর্ম সম্পর্কে শিশুরা শৈশব থেকেই অবগত হন এবং ধর্ম সম্পর্কে তাদের ভ্রান্তি ধারণা দুর হয়।

মনিকা গান্ধী বলেছেন, স্কুলের শিক্ষার্থীদের পৃথিবীর ছয়টি ধর্মের শ্রেষ্ঠ পবিত্র গ্রন্থ সম্পর্কে ধারণা থাকা উচিৎ। বিশেষ করে কুরআন ও বাইবেল। এর মাধ্যমে তাদের মধ্যে বিভিন্ন ধর্ম সম্পর্কে বিরাজিত ভ্রান্তি ধারণা দূরীভূত হবে।

ভারতের এই মন্ত্রী বলেন, বর্তমান সময়ে বিশ্বে ধর্মীয় উত্তেজনা বিরাজ করছে। এর একটি কারণ হচ্ছে শিশুদের মধ্যে অন্যান্য ধর্ম সম্পর্কে অধিক জ্ঞান না থাকা।

তিনি বলেন, আমি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নিকট আহ্বান জানাচ্ছি যে, স্কুলে সপ্তাহে কমপক্ষে দুই দিন বিশ্বের ছয়টি ধর্মের পবিত্র গ্রন্থের বিষয়ে ক্লাস নেওয়া হয়।

মনিকা গান্ধী বলেন, আমরা কয়েকজন নিজেদের ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করেছি। এছাড়াও আমি কুরআন পড়েছি। আমাদের মধ্যে কয়েকজন জানেন যে, স্বয়ং হযরত মুহাম্মাদ সা. যুদ্ধের বিরোধিতা করতেন। আমাদের সময়ে নৈতিকতা জ্ঞানের শিক্ষা দেয়া হত; কিন্তু এই ক্লাস অন্য কোন স্কুলে নেওয়া হত না।
ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর সেদেশের সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের উপর হামলার সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সূত্র : ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ