শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘মিডিয়া ও নাস্তিকরা আমার কথার মর্মার্থ বুঝতে পারেনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি

নতুন করে তেতুল তত্ব ও মোবাইল তত্বের ব্যাখ্যা দিলেন হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী'র পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

এশিয়া বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলনে আজ বাদ জুমা বয়ানে এ ব্যাখ্যা দেন তিনি।

বয়ানে আল্লামা আহমদ শফী বলেন, আমি কিছুদিন আগে মোবাইল সম্পর্কে সতর্ক করায় আমাকে নিয়ে সমালোচনা করেছে অনেকে। অথচ পোপ ফ্রান্সিসও বাংলাদেশ সফরে এসে তরুণদের মোবাইলের ব্যবহারের ব্যাপারে সতর্ক করে গেছেন। মোবাইল যে যুবকদের চারিত্রিক ক্ষতি করছে তা এখন পশ্চিমারাও বলছে।

তিনি আরো বলেন, মোবাইলে ছাত্র ও যুবকরা গান, নাচ ও অশ্লীল ছবি দেখে চারিত্রিক অধপতনের দিকে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমি নারীদের তেতুলের সাথে তুলনা করায় মিডিয়া ও নাস্তিকরা আমার সমালোচনা করেছে। কিন্তু তারা আমার কথার মর্মার্থ বুঝতে পারে নাই।

কাউকে তেতুল খেতে দেখলে জিহ্বা আছে এমন মানুষের লালা আসবে এটাই স্বাভাবিক। তদ্রুপ নারীজাতি বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। নারীকে অর্ধ বস্ত্র পরিহিত দেখলে পুরুষমাত্রই যৌন আকর্ষণ হবে এটাই স্বাভাবিক। এর মানে এই নয় যে নারীকে খারাপ বলা হয়েছে।

মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা আজিজুল হক আল মাদানী, আল্লামা আসজাদ মাদানী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, ড. আ ফ ম খালিদ হোসেন, আল্লাম সলিম উল্লাহ, আল্লাম সাজেদুর রহমান হবিগঞ্জী, সহ দেশ-বিদেশের শীর্ষ ওলামা মাশায়েখ।

বিশ্ব ইজতেমার বিদেশি মেহমানখানায় যা হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ