বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

মাওলানা মামুনুল হক যুব মজলিস 'শুরা খাস'র সভাপতি পুনর্নিবাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: বাংলাদেশ খেলাফত মজলিসের যুব শাখা ‘খেলাফত ‍যুব মজলিস’ ‘শুরা খাস’ এর ২০১৮-২০২০ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মামুনুল হক।

গতকাল ১৮ জানুয়ারী বৃহস্পতিবার যুব মজলিসের ‘মজলিসে শুরা আম’ এর সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয় এতে সভাপতি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মহসিন ভুঁইয়া এবং মাওলানা শরীফ সাঈদুর রহমান।

[caption id="" align="alignnone" width="960"]চিত্রে থাকতে পারে: 2 জন ব্যক্তি, ব্যক্তিগণ বসে রয়েছেন এবং ব্যক্তিগণ দাঁড়িয়ে রয়েছেন অধিবেশনে বক্তব্য রাখছেন মাওলানা মামুনুল হক[/caption]

অধিবেশনে মাওলানা আবুল হাসানাত জালালীকে সংগঠন বিভাগের সম্পাদক, হাফেজ শহিদুল ইসলামকে সহকারী সম্পাদক এবং মাওলানা রেজাউল করীমকে সহ-সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ‘শুরা খাস’ নির্বাচিত হয়।

উল্লেখ্য, খেলাফত যুব মজলিসের কার্যক্রম ‘শুরা আম’ এবং ’শুরা খাস’ কমিটির মাধ্যমে পরিচালিত হয়।

১ জন সভাপতি, ২ জন সভাপতি পরিষদ সদস্য, ৬ জন সম্পাদক এবং ১০ জন সদস্য নিয়ে ‘শুরা খাস’ গঠিত হয়। এবং সভাপতি পরিষদের প্রস্তাবনায় ‘শুরা আম’র অনুমোদনে ‘শুরা খাস’ নির্বাচিত হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ