বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

তড়িঘড়ি প্রত্যাবসন হবে রোহিঙ্গাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা এবং তাদের বাড়ি ফিরে পাওয়ার নিশ্চিয়তা বিধান না করে তড়িঘড়ি করে মিয়ানমারে পাঠানোর উদ্যোগে মৃত্যুরমুখে ঠেলে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,  প্রতাবাসন  রোহিঙ্গাদের ইচ্ছার ভিত্তিতে হতে হবে, জোর করে নয়। এই প্রত্যাবাসন নিরাপদ ও মর্যাদাপূর্ণ হতে হবে এবং রোহিঙ্গারা যেন তাদের মূল বাসস্থান ফিরে পেতে পারে তা নিশ্চিত না করে কোনক্রমেই তাদের প্রত্যাবাসন করা যাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, নির্ধারিত সময়সীমা রক্ষা করার চেয়ে রোহিঙ্গাদের স্বেচ্ছা ও নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি মিয়ানমারে ফেরতকে নিরাপদ মনে না করে তাদেরকে জোর করে ফেরত পাঠানো হবে মৃত্যুরমুখে ঠেলে দেয়া।

তিনি বলেন, রাখাইনে এখনো রোহিঙ্গা মুসলমানদের হত্যার সংবাদ মিডিয়ার আসছে। রোহিঙ্গাদের মনে এখনও হত্যা-ধর্ষণের প্রতিচ্ছবি ভেসে উঠছে। এ জন্য উদ্বেগ ও শঙ্কা তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। কাজেই সেখানে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত না করে তাদেরকে ফেরত পাঠানোর উদ্যোগ শুভ লক্ষণ নয়।

তিনিবলেন, দেশটির সেনাবাহিনীর নীতির পরিবর্তন না হলে রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো নিরাপদ হবে না বলে মনে করছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোও। এমতাবস্থায় মুসলিমবিশ্বকে এব্যাপাওে আরো জোরালো ভুমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সরকারকেও জাতিসংঘ শান্তিবাহিনীর মাধ্যমেই তাদেও প্রত্যাবাসন করার ব্যাপাওে জোরালো পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইসলামী জনতা রোহিঙ্গাদেও জীবন বাচাতে পুনরায় ময়দানে নেমে আসতে বাধ্য হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ