বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী রাজনীতি উন্মুক্ত করেছেন: ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেছেন গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে পরিচালিত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।।

প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান জনকল্যাণকর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী রাজনীতির পথ উন্মোচণ করেছেন উল্লেখ্য করে তিনি বলেছেন, ইসলামী রাজনীতিতে সম্পৃক্তদের মনে রাখা উচিত যে, এদেশের গণতন্ত্রকামী জনতা, ২০ দল ও বিএনপি’র নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে অপসারনের জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পবিত্র বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার হিসেবে অপব্যবহারের ঘৃণ্য অপচেষ্টা চলছে। যার ফলশ্রুতিতে এদেশে ইসলামী রাজনীতি বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

গতকাল আল্লামা মোসলেহ উদ্দিন রহ. মিলনায়তনে আয়োজিত ইসলামী ঐক্যজোটের এক আলোচনা সভায় চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ জানুয়ারীর নির্বাচন পুনরাবৃত্তি না হবার জন্য এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং  প্রকৃত গণতান্ত্রিক ও জনপ্রিয় সরকার নির্বাচিত করার উদ্দেশ্যে বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষ রাখার অঙ্গীকার করতে হবে।

ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মাওলানা মো. শওকত আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন-ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক হালিম, মহাসচিব মাও. আ. করিম খান, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাও. আতাউর রহমান প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ