বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ইরান-পাকিস্তান সামরিক সহায়তা চুক্তি সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পারস্পরিক সামরিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে ইরানের সঙ্গে পাকিস্তান সরকার এক সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে।

ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এবং পাকিস্তানের পক্ষে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রী রানা তানভির চুক্তিতে সই করেছেন।

এ ব্যাপারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেছেন,  অভিন্ন সীমান্ত ছাড়াও দু'দেশের মধ্যে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে ইরানের পররাষ্ট্র নীতিতে পাকিস্তানের বিশেষ স্থান রয়েছে।

চুক্তি সইয়ের পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রী রানা তানভির বলেছেন, পাকিস্তান ইরানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বিস্তারে ব্যাপক আগ্রহী।

পাকিস্তানের সামরিক বিষয়ক বিশেষজ্ঞ জেনারেল তালাআত মাসুদ বলেছেন, ইরান ও পাকিস্তান একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা অভিন্ন সীমান্তে সন্ত্রাসীদেরকে অবাধ চলাচলের কোনো সুযোগ দেবে না।

তাই দু'দেশের সেনাবাহিনী যতবেশি সহযোগিতা ও যোগাযোগ গড়ে তুলবে ততবেশি সীমান্তে নিরাপত্তা জোরদার হবে।

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেন, ইরান প্রথম থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বিস্তারের ওপর জোর দিয়ে আসছে। তেহরান মনে করে ইসলামাবাদের সঙ্গে সহযোগিতা বিস্তারে কোনো বাধা নেই।

গুরুত্বপূর্ণ জ্বালানির উৎস হিসেবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার ওপর জোর দিয়ে বলেছেন, এ ক্ষেত্রে ইরানের বিরাট দায়িত্ব রয়েছে। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের জন্য যাতায়াত পথের নিরাপত্তা খুবই জরুরি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ