মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

আইসিইউতে আইভী; অবস্থা আশঙ্কাজনক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আইসিইউতে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইভীকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তার সমস্যা চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আইভীর শারীরিক অবস্থা জানতে চাইলে ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন জানান, ‘মেয়র আইভীকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নরমাল ইনসিডেন্ট, উনার ব্লাড প্রেসার কম ছিলো।

লেনিন বলেন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। সিটি স্ক্যানের পর বলা যাবে সমস্যা কোন জায়গা থেকে আসছে। ব্রেইন নাকি হার্টের সমস্যা হয়েছে- তা নিশ্চিত করে বলা যাবে।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম গতকাল ল্যাবএইড হাসপাতালে গিয়ে মেয়র আইভির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

[caption id="" align="alignnone" width="301"] হাসপাতালে এনামুল হক শামীম[/caption]

উল্লেখ্য, গত মঙ্গলবার শহরের চাষাঢ়ায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে শামীম ওসমান সমর্থকরা হকারদের নিয়ে মেয়র আইভী ও তার লোকজনকে ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মেয়র আইভী, সাংবাদিকসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হন।

এরপর গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শরীফউদ্দিন সবুজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমসহ আহতদের দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মেয়র আইভীকে ঢাকায় আনা হয়। এবং ল্যাবএইডে ভর্তি করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ