বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

মাটির লেয়ারের ভিন্নতায় পদ্মা সেতুর ১৪ পাইলের ডিজাইনে বিলম্ব; সংসদে কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: বৃহস্পতিবার সংসদে যোগাযোগমন্ত্রীমাটির লেয়ারের ভিন্নতার কারণে পদ্মা সেতুর ১৪টি স্থানে পাইলের ডিজাইন করতে বিলম্ব হচ্ছে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদকে জানিয়েছেন।

আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদ্মা নদীর মাটির লেয়ারের ভিন্নতার কারণে ১৪টি পিয়ার লোকেশনে পাইলের ডিজাইন চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ ধরনের কাজে অভিজ্ঞ দেশ-বিদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

পদ্মা সেতুর কাজের অগ্রগতির প্রসঙ্গে মন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৫০ শতাংশ। ইতোমধ্যে সেতুর একটি স্প্যান বসানো হয়েছে। জানুয়ারি মাসে (১৯ জানুয়ারি, শুক্রবার) আরও একটি স্প্যান বসানো হবে। পাইল ড্রাইভিং এবং পিয়ার কলামের পাশাপাশি অবশিষ্ট স্প্যানগুলো পর্যায়ক্রমে বসানোর মাধ্যমে ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জমির পরিমাণ ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর। এর মধ্যে দখলে রয়েছে ৫৬ হাজার ৯৭০ দশমিক একর, অবৈধ দখলে রয়েছে ৩ হাজার ৬৪৭ দশমিক ২২ একর।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ