বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ হতাশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়ক পরিদর্শনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ হয়েছে। কেননা নির্বাচনে শতভাগ বিজয়ের সম্ভাবনা আমাদের ছিল

মন্ত্রী বলেন, যারা বিরোধী দলে থাকেন তারা অনেক কথা-ই বলেন। আদালতের রায় তাদের পক্ষে গেলে বলেন রায় সঠিক হয়েছে, আর বিপক্ষে গেলে বলেন এতে সরকার হস্তক্ষেপ করেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য মেয়র থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী পর্যন্ত ঠিক করা হয়েছিল। নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ছিলাম। কিন্তু আদালতের রায়ে নির্বাচন স্থগিত হওয়ায় আমরাও হতাশ।

কাদের আরও বলেন, সরকারবিরোধী বক্তব্য দেয়ার জন্য বিএনপি নেতারা এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু তাদের কথা এখন আর জনগণ বিশ্বাস করে না। এই দেশের মানুষ আর আগুন সন্ত্রাসীদের প্রশ্রয় দিবে না।

নারায়ণগঞ্জের ঘটনা দলে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না।

গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ