বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

তাবলিগের বিশ্ব শুরা সদস্যদের ইজতেমায় অংশ নেয়ার বিশেষ আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব শুরার সদস্যদের ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন কাকরাইলের আহলে শুরার সদস্য মুহাম্মদ হুসাইন।

মুহাম্মদ হুসাইন স্বাক্ষরিত মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের প্যাডে আরবি ও ইংরেজি ভাষায় লিখিত চিঠিটি ১৭ জানুয়ারি লেখা হয়।

সারা পৃথিবীর তাবলিগের শুরার সদস্যদের উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়, আল্লাহ তালার কাছে প্রত্যাশা করছি আপনারা নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন। রাসূলে আকরাম সা. এর দীনের মেহনত নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। আল্লাহ তায়ালা আপনাদের এ মেহনত কষ্ট ও মুজাহাদাকে সারা পৃথিবীর হেদায়েতের উসিলা বানিয়ে দিন।

চিঠিতে বলা হয়, আলহামদুলিল্লাহ ইজতেমার প্রথম পর্ব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ইজতেমায় অংশ গ্রহণ না করেই মাওলানা সাদ কান্ধলভি দিল্লিতে ফিরে গেছেন। গত শনিবার তিনি কাকরাইল মারকাজ মসজিদ থেকে দিল্লিতে ফিরে যান।

চিঠিতে আরও বলা হয়, আমরা ইজতেমার দ্বিতীয় পর্বে আপনাদের ব্যাপক উপস্থিতি কামনা করছি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে। যথারীতি চলছে ২১ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, এই প্রথম চিঠির মাধ্যমে বিশেষ কারণ উল্লেখ করে আরবি ও ইংরেজি ভাষায় পত্র লিখে বিদেশি মেহমানকে ইজতেমায় অংশগ্রহণের দাওয়াত দেয়া হলো।

বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডদের উদ্দেশে মাওলানা তারিক জামিলের অমূল্য উপদেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ