বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

দেশে বিচারাধীন মামলা ৩৩ লাখ: সংসদে আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের বিভিন্ন আদালতে বর্তমানে ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৫ বছর বা এর চেয়ে বেশী সময় ধরে চলমান মামলার সংখ্যা ৮ লাখ ৯৩ হাজার ২৮৬টি। যার মধ্যে উচ্চ আদালতেই চলছে ২ লাখ ৯২ হাজার ২৩ মামলা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে মঙ্গলবারের বৈঠকের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এ সময় তিনি মামলা জট কমাতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন।

আইনমন্ত্রী জানান, উচ্চ আদালতে বিচারাধানী ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ মামলার মধ্যে আপিল বিভাগে রয়েছে ১৬ হাজার ৫৬৫ মামলা এবং হাইকোর্ট বিভাগে রয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৭৫০টি।

আপিল বিভাগের মামলাগুলোর মধ্যে ১১ হাজার ৩০৭ দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা ৫ হাজার ২৫৮টি। হাইকোর্ট বিভাগের মামলাগুলোর মধ্যে ৯৩ হাজার ১৭৪ দেওয়ানি মামলা এবং ২ লাখ ৯৭ হাজার ৬৩৫টি।

এছাড়া হাইকোর্টে ৭৬ হাজার ৭৭০টি রীট ও ৯ হাজার ১৭১টি আদিম দেওয়ানি মামলা বিচারাধীন আছে। নিম্ন আদালতের মামলাগুলোর মধ্যে ১২ লাখ ৭৯ হাজার ১০৭ দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা ১৫ লাখ ৩৭ হাজার ৩৬৭টি।

আইনমন্ত্রী আরও জানান, ৫ বছর বা এর চেয়ে বেশী সময় ধরে চলমান মামলার মধ্যে আপিল বিভাগে রয়েছে ১৮৯টি। যার ১৪৭টি দেওয়ানি এবং ৪২টি ফৌজদারি মামলা। আর হাইকোর্টে রয়েছে ২ লাখ ৯১ হাজার ৮৩৪টি মামলা। অধস্তন আদালতে একই সময় ধরে চলমান ৬ লাখ ১ হাজার ২৬৩টি মামলার মধ্যে ৩ লাখ ২ হাজার ২২৩টি দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা ২ লাখ ৯৯ হাজার ৪০টি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ