বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

এবার জাপা নেতার ভাইয়ের ১৩৭ কোটি টাকা আত্মসাৎ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: এবার দুর্নীতি দমন কমিশন- দুদকের মামলায় জড়িয়েছেন জাতীয় পার্টির নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিমের ছোট ভাই ব্যবসায়ী ফয়সাল মুরাদ ইব্রাহিম।

বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকেও আসামি করা হয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি বেসিক ব্যাংক থেকে নেওয়া ২৭৫ কোটি টাকা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে ফয়সাল মুরাদের বড় ভাই মোরশেদ মুরাদ ইব্রাহিম ও তার স্ত্রী সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এহাজারে বলা হয়, আসামি ফয়সাল মুরাদ ইব্রাহিমের আবেদনের প্রেক্ষিতে ২০১১ সালে কার্গো জাহাজ আমদানি করার জন্য ৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার এলসি ঋণ সুবিধা অনুমোদন করা হয়। ব্যাংকের ওই শাখা ও প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির সুপারিশ ছাড়াই মূখ্য প্রতিনিধি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক একক ক্ষমতাবলে ঋণ প্রস্তাবনা বোর্ডে উপস্থাপন করেন এবং অনুমোদন করিয়ে নেন।

অভিযোগে বলা হয়, ঋণের বিপরীতে জামানত দেয়া জাহাজটি বর্তমানে অচল। এর বিক্রয় মূল্য যা নির্ধারিত হয়েছে তা থেকে ভ্যাট, ট্যাক্স, বন্দরের পাওনা, জাহাজের কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করে আর অবশিষ্ট কোনো টাকা না থাকায় ব্যাংক ঋণ পরিশোধ হচ্ছে না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ