বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজ ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার দ্বিতীয় দিনের মত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা। পরে নতুন এ কর্মসূচি দিয়ে টিএসসির অবরোধ তুলে নেন তারা।

আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান সাদিক বলেন, ‘সোমবার সকল অনুষদের গেটে তালা ঝুলিয়ে দেয়া হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বর্জন করবো। শুধু পরীক্ষা চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ