রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

২০১৭ সালে মসজিদে ১ হাজারবারেরও বেশি হামলা করেছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ফিলিস্তিনের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী ইউসুফ আদিস বলেছেন, ইসরাইল ২০১৭ সালে মসজিদ ও চার্চে ১ হাজার বারেরও বেশি সহিংসতা সৃষ্টি করেছে।

রামাল্লার সরকারি ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য দেন।

শুধু আল আকসা মসজিদে মাসে ৪০ বারের বেশি হামলা হয়েছে।

পূর্ব জেরুসালেম ও ওয়েস্ট ব্যাংকে অবস্থিত মসজিদে গড়ে ১২ বার এবং সিমেস্ট্রিতে ১৫ বার হামলা করা হয়েছে।

২০১৭ সালে হেবরনে অবস্থিত ইবরাহিমি মসজিদে আজান দিতে ৬৪৫ বার বাধা দিয়েছে।

ঐতিহাসিক এ মসজিদে মুসলিম প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং ইহুদি প্রবেশ অনুমোদন করা হয়।  আইন অমান্য করে এখানে ক্যামেরা সেট করা হয়।

উত্তর ইসরাইলের নাসরিয়ায় অবস্থিত ক্যাথলিক চার্চেও এ বছর একাধিকবার হামলা হয়।  খ্রিস্ট ধর্মের তীর্থ ওয়েস্টার্ন ওয়ালও আক্রান্ত হয়।

সূত্র : ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ