বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

প্রণব মুখার্জিকে রান্না করে খাওয়াবেন শেখ হাসিনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার গণভবনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণে অংশ নেবেন প্রণব মুখার্জি। ঢাকায় সফরত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিজ হাতের রান্না খাওয়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রণব মুখার্জি যাচ্ছেন গণভবনে।

জানা গেছে, প্রণব মুখার্জিকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘বড় ভাই দেশে আসছেন আর ছোট বোন তাকে রান্না করে খাওয়াবেন না, তা কি হয়? খাবারের মেনুতে অবধারিতভাবে থাকবে ইলিশ মাছ। আর বাঙালিয়ানায় কিছু ভর্তা তো থাকবেই। প্রণব মুখার্জির পছন্দের কিছু খাবারের তালিকা আগে থেকেই তৈরি করা আছে। সেগুলোও থাকবে মধ্যাহ্নভোজে।

এরপর বিকেলে প্রণব মুখার্জি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন।

রোববার ঢাকায় আসেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই সফরে তিনি আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দেয়া ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রিও দেবে।

রোববার এক টুইটে প্রণব মুখার্জি বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে আমার প্রথম বিদেশ সফর ছিল বাংলাদেশে। প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবেও প্রথম বিদেশ সফরের সুযোগ পেলাম বাংলাদেশে আসার। বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক রয়েছে।

আমাদের ইতিহাস, ভূগোল এবং সম্পর্ক গভীরভাবে জড়িত। আমরা অভিন্নহৃদয় বন্ধু থাকব।
এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলি। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও বিমানবন্দরে ছিলেন। তার সঙ্গী হয়ে এসেছেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ