বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

বেলা ১১ টায় আখেরি মুনাজাতের মাধম্যে শেষ হবে ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: আজ রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বেলা ১১টায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত পরিচালনা করবেন, কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান। বিশ্বস্ত সুত্রে আওয়ার্ সিলাম  এ তথ্য নিশ্চিত হয়েছে।

প্রতিবছর আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ান করা হয়ে থাকে, এবছরও হবে। এবছর তা করবেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন। সব মিলিয়ে এবারের আখেরি মোনাজাত ও হেদায়াতি বয়ান দুটোই হবে বাংলায়।

গত শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

শনিবার দুপুরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ শনিবার দুপুরে জানিয়েছিলেন, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

এ জন্য আজ মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে। সাময়িক অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ