বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

বর্তমান সরকারই হবে 'নির্বাচনকালীন' সরকার: তোফায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার টিভি ভাষণে যে 'নির্বাচনকালীন' সরকারের কথা বলেছেন - তার ব্যাখ্যা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বানিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ।

তিনি বলেছেন, অন্য কিছু না। অন্য দল থেকে লোক নিয়ে সরকার গঠন করতে হবে এমন কথা প্রধানমন্ত্রী বলেন নি। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সরকার।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক টিভি ভাষণে বলেন, বাংলাদেশে এ বছরের শেষেই নির্বাচন হবে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সেই সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহায়তা দিয়ে যাবে।

বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে।

বিএনপি চায় এমন একটি সরকার, যারা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।

প্রধানমন্ত্রী যে নির্বাচনকালীন সরকারের কথা বলছেন, সেটার রূপ আসলে কী হবে? এমন প্রশ্নের জবাবে, তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনকালীন সরকার বলতে বর্তমান সরকারকেই বোঝায় ।

তিনি বলেন, এই সরকার হবে অন্তর্বতীকালীন সরকার - যারা শুধু দৈনন্দিন কাজগুলো করবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ