রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

'ইসরাইলের দিকে প্রতিদিন ছুটে আসবে হিজবুল্লাহর ৪ হাজার ক্ষেপণাস্ত্র'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধ বাধলে ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে দৈনিক চার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার হুমকি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারনোত।

পত্রিকাটি আরও লিখেছে, তাদের হিসাব অনুযায়ী প্রতি ঘণ্টায় দেড়শ' ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ছুটে আসবে। বর্তমানে হিজবুল্লাহর কাছে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলোর ধ্বংস ক্ষমতা ও পাল্লা আগের চেয়ে অনেক বেশি।

ইয়াদিউত অহারনোত এর খবরে বলা হয়, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো এখন  ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে পারবে। তাদের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। যুদ্ধ বাধলে সিরিয়ার ভূখণ্ড থেকেও ইসরাইলে হামলা হবে বলে তারা মনে করছে।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, ইসরাইলের উত্তরাঞ্চলের ৩০ শতাংশ মানুষের জন্য যুদ্ধকালীন আশ্রয়কেন্দ্রের কোনো ব্যবস্থা নেই। ইয়াদিউত অহারনোত বলছে, হিজবুল্লাহর সঙ্গে যেকোনো নতুন যুদ্ধে অন্তত দুই হাজার ইসরাইলি সেনা আহত হবে। খবর পার্সটুডে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ