বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রোহিঙ্গা ক্যাম্পে আগুন; একই পরিবারের চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে রোহিঙ্গা ঝুপড়িতে আগুন লাগলে এই ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-আব্দুল রহিমের স্ত্রী নুরহাবা বেগম (২৫), মেয়ে দিলসাদ বিবি (৫), ছেলে আমিন শরীফ (৩) ও দেড় বছর বয়সী আঞ্জুমান।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার টিভি রিলে কেন্দ্রের পূর্ব পাশে ট্রানজিট ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন ক্যাম্পে ছড়িয়ে পড়ে। এতে মা ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মোমবাতি থেকে আগুন লেগে যায় রোহিঙ্গা ক্যাম্পে। আগুনে পুরো ঝুপড়িটি পুড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হয়। পাশের রেডক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে আব্দুল রহিমের স্ত্রী নুরহাবা বেগম, মেয়ে দিলসাদ বিবি, ছেলে আমিন শরীফ ও দেড় বছর বয়সী আঞ্জুমান মারা যায়। আব্দুল রহিম ও দুই সন্তান চিকিৎসাধীন রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ