বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কাশ্মীরে মসজিদ মাদরাসার মাধ্যমে কট্টরপন্থা ছড়াচ্ছে : ভারতের সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোস্যাল মিডিয়া, জম্মু ও কাশ্মীরের কিছু স্কুল ভুল, মিথ্যা প্রচারাভিযান চালাচ্ছে, যার ফলে সেখানকার যুবসমাজ মৌলবাদ, কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়ছে বলে অভিমত জানিয়ে রাজ্যের মসজিদ, মাদ্রাসাগুলির ওপর কিছুটা নিয়ন্ত্রণ চাপানোর কথা বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

এভাবে মিথ্যা প্রচার ছড়িয়ে পড়া ঠেকানো যায় কিনা, ভেবে দেখতে বলেন তিনি। সেনাপ্রধানের মত, সমস্যার মোকাবিলায় শিক্ষা ব্যবস্থায় ‘বড় রকমের সংস্কার, বদল’ দরকার।

সেনাদিবসের প্রাক্কালে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে সরকারি স্কুলের প্রতিটি ক্লাসে ভারতের ম্যাপের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পৃথক মানচিত্র আছে। এ থেকে বাচ্চাদের মনে একটা আলাদা পরিচয়, সত্তার বোধ তৈরি হয়।

সোস্যাল মিডিয়া বড় ক্ষতি করছে। জম্মু ও কাশ্মীরে বিরাট ভুল মিথ্যা প্রচার চলছে। যা যুবকদের মধ্যে কট্টরপন্থী ভাবনাচিন্তার জন্ম দিচ্ছে। মাদ্রাসা, মসজিদের মাধ্যমেও ছাত্রদের মাথায় ভুল তথ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিছু নিয়ন্ত্রণ থাকলে ভাল হয়।

কাশ্মীরে পাথরবাজদের একটা অংশ সরকারি স্কুলের পড়ুয়া বলে জানিয়ে শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিও জানান তিনি।

এবিপি নিউজ

 এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ