বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

আগামীকাল বেলা ১১টায় আখেরি মুনাজাত, মধ্যরাত থেকে বন্ধ থাকবে যেসব রাস্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ টঙ্গীর বিশ্ব ইজতেমার শেষ দিন।  আগামীকাল হেদায়েতি বয়ান ও আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে ২০১৮ সালের ইজতেমার প্রথম পর্ব।

আগামীকাল রোববার বেলা ১১টায় আখেরি মুনাজাত হওয়ার কথা রয়েছে।  হেদায়েতি বয়ান করবেন মাওলানা আবদুল মতনি ও দোয়া পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ যুবায়ের।

ইজতেমা শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো বাংলাদেশি আলেমরা হেদায়েতি বয়ান ও দোয়া পরিচালনা করবেন।

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাত উপলক্ষ্যে বিশেষ বিশেষ রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।  এজন্য আজ মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে।

আখেরি মোনাজাত শেষ হওয়ার পর ওই রাস্তাগুলোর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

চারদিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ