বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রোববার ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাচঁ দিনের সফরে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

জানা যায়, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম তিনি বাইরের কোনো দেশ সফর করছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি ঢাকায় সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। চট্টগ্রামের রাউজানে সূর্য সেনের পৈত্রিক বাড়িতে যাবেন তিনি। ভারতের সাবেক রাষ্ট্রপতি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে আসছেন।

১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন প্রণব মুখার্জি। তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরও তার ভূমিকা উল্লেখযোগ্য।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ