বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

তিন বছরের ফিলিস্তিনি শিশুর মাথায় ইসরায়েলি বাহিনীর গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমের পশ্চিম তীরে তিন বছরের এক ফিলিস্তিনি শিশুর মাথায় গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

পশ্চিম তীরের তুবাস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ট্রেনিং সেশন চলাকালে শিশুটি গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাথায় বুলেট আঘাত হানার পর শিশুটিকে নাবলুসে রাফিদিয়া সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এদিকে ইসরায়েলের কৃষি ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী উরি অ্যারিয়েল বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও বেশি ফিলিস্তিনিকে আহত ও হত্যা করা উচিত।

বুধবার রিশেট বেট রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ