রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কমিটি গঠন: সভাপতি আছাদুজ্জামান মিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ২০১৮ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বৃহস্পতিবার গঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ।

এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মত এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। ঘোষিত কমিটিরি বর্তমান  মোট সদস্য সংখ্যা ১০১।

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রলয় কুমার জোয়ারদার বিপিএম, পিপিএম উপ-পুলিশ কমিশনার স্পেশাল এ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি ঢাকা। ডিএমপি সুত্রে এ খবর জানা গেছে।

এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করবেন।

বাংলাদেশে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম বিপিএম ও সিএমপির পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বিপিএম, পিপিএম।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ