বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

হজ ব্যবস্থাপনায় দুর্নীতির : ধর্মমন্ত্রীর পিএস-এপিএসকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ধর্মমন্ত্রীর একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিবসহ (এপিএস) চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল ১১টায় তারা দুদকের ঢাকা কার্যালয়ে হাজির হন বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।

তলবকৃতরা হলেন-ধর্মমন্ত্রীর পিএস ড. আবুল কালাম আজাদ, এপিএস শফিকুর রহমান শফিক, ব্যক্তিগত কর্মকর্তা মাজাহারুল ইসলাম ও আবু সাইদ।

হাজিদের মানসম্মত ট্রলিব্যাগ না দেওয়া, ভিসা থাকার পরও হজে পাঠাতে টালবাহানা, সৌদি আরবে তাসরিয়াবিহীন (চুক্তিহীন) বাড়িতে রাখা ও নিম্নমানের খাবার দেওয়াসহ বিভিন্ন অভিযোগ ওঠে এসব এজেন্সির বিরুদ্ধে।

এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নভেম্বরে তিনটি তদন্ত কমিটি গঠন করে ধর্ম মন্ত্রণালয়। কমিটির তদন্তেও হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও প্রতারণার তথ্য পাওয়া গেছে বলে জানা যায়। খুব শিগগরিই তাদের তদন্ত প্রতিবেদন দুদকে পাঠানো হবে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, কমিশন ১৮টি হজ এজেন্সির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

অনুসন্ধান চলাকালে দুদকের পুরাতন অভিযোগের সঙ্গে যোগ হয়েছে আরো কিছু নতুন অভিযোগ।

এর মধ্যে ২০১৬ সালের বছর শেষে হজে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে মোট ২২৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে মন্ত্রণালয়ে, যা দুদকে পাঠানো হয়েছে।
গত ২৭ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল রাজধানীর পল্টন এলাকায় হজ এজেন্সির অফিসগুলোতে অভিযানে যায়।

দুদকের টিম রাজধানীর পল্টনে উলামা-আউলিয়া হজ গ্রুপ, সাঈদ এয়ার ইন্টারন্যাশনাল ও ইউরোশিয়া হজ এজেন্সিসহ চার এজেন্সির অফিসে অভিযান চালায়। পরিবর্তন ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ