রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

৬ দফা দাবিতে বিহারি জনগোষ্ঠীর মানববন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে বসবাসরত ৭০ টি ক্যাম্পের বিহারি জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বিহারিদের সংগঠন এসপিজিআরসি বাংলাদেশ।

গতকাল রবিবার ৭ জানুয়ারি সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এসপিজিআরসি বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল স্মারকলিপিসহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বিহারিদের পুনর্বাসনের জন্য দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এসময় তিনি আরো বলেন, প্রস্তাবিত রিলিফ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করা হবে।

[caption id="" align="alignnone" width="604"] স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিহারি নেতৃবৃন্দ[/caption]

এসপিজিআরসি বাংলাদেশ'র সাধারণ সম্পাদক এম শওকত আলী’র সভাপতিত্বে মানববন্ধনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহীদ, শমসের আলী, নুর হোসেন, রাশেদ, মিরাজ, মো. মাহতাব, আলী মোহাম্মদ, কলিম, আমির প্রমুখ।

এম. শওকত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বিহারিদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় বিহারিদের ক্যাম্প উচ্ছেদের যে ষড়যন্ত্র করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করে ক্যাম্পবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা হোক।

মানববন্ধনে উত্থাপিত ৬ দফা দাবি হলো, স্থায়ী পুনর্বাসন, জোরপূর্বক উচ্ছেদ বন্ধ, বিদ্যুৎ ও পানির সুবিধা বহাল রাখা, শিক্ষিত ও বেকারদের জন্য চাকুরী-কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে ঢাকা জেলার মেয়াদ উত্তীর্ণ ও বিতর্কিত রিলিফ কমিটি বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তির সমন্বয়ে নতুন রিলিফ কমিটি গঠন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ