রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

রোহিঙ্গা বিয়ের বৈধতা চাওয়ায় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারীর সঙ্গে ছেলের বিয়ের পর ছেলে ও ছেলের বউকে পুলিশি হয়রানি থেকে দূরে রাখতে হাইকোর্টে রিট দায়ের করায় রিটকারীকে একলাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ৩০ দিনের মধ্যে এই জরিমানার টাকা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী জমা না দিলে রিটকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

সোমবার (০৮ জানুয়ারি) এ সংক্রান্ত রিট খারিজ করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এবিএম হামিদুল মিসবাহ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারগ্রামের বাবুল হোসেন। এর আগে গত ২৫ অক্টোবর আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

কিন্তু মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তি জারির আগেই শোয়াইব হোসেন জুয়েল (২৫) ও রাফিজা (১৮) বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় তারা নিকাহ রেজিস্ট্রি করতে না পারায় বিভিন্নভাবে হেনস্তার শিকার হন। এরই পরিপ্রেক্ষিতে প্রতিকার চেয়ে ছেলের বাবা হাইকোর্টে রিট দায়ের করেন। একইসঙ্গে রিটে মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। কারণ এ নির্দেশনার কারণে বাবুল হোসেনের ছেলের বিয়ে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না।

বাংলাদেশি ছেলেদের সঙ্গে রোহিঙ্গা মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বৃদ্ধি পাওয়ায় এবং কোনও কোনও নিকাহ রেজিস্ট্রার অপতৎপরতায় লিপ্ত থাকায় ‘বিশেষ এলাকা’ (কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা) নিবন্ধনের ক্ষেত্রে বর-কনে উভয়ে বাংলাদেশি নাগরিক কিনা, বিষয়টি নিশ্চিত হয়ে (জাতীয় পরিচয়পত্র দেখে) বিয়ের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব নিকাহ রেজিস্ট্রাকে নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে গাফিলতি হলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ‘ফরেইনার্স অ্যাক্ট অনুসারে বিদেশিরা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারে না। এছাড়া আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে রোহিঙ্গাদের বিয়ে করা যাবে না। কিন্তু এখানে আবেদনকারীরা দু’টি অপরাধ করেছেন।

ওই মেয়েকে নির্দিষ্ট এলাকার বাইরে নিয়ে এনেছেন। আবার বিয়ে রেজিস্ট্রেশন করতে হাইকোর্টে রিটও করেছেন। এ কারণে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। এ টাকা ৩০ দিনের মধ্যে না দিলে ছেলের বাবা বাবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

গত বছরের ৮ অক্টোবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২৫ আগস্ট রাখাইন প্রদেশে জাতিগত নিধন শুরু হওয়ার পর পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। মানিকগঞ্জের চারিগ্রামের শোয়াইব হোসেন জুয়েল যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

তিনি রাফিজা (১৮) নামে এক রোহিঙ্গা নারীকে গত সেপ্টেম্বর মাসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের কাছে একটি মসজিদে বিয়ে করেন। বিয়ের ঘটনা জানাজানি হলেই জুয়েল ও রাফিজা পুলিশের ভয়ে পালিয়ে বেড়ান।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকার বাসিন্দারা জানান, রাখাইন থেকে পালিয়ে আসা রাফিজার পরিবার মানিকগঞ্জের চারিগ্রামের এক ধর্মীয় নেতার বাড়িতে আশ্রয় নেন। ওই সময়েই রাফিজার সঙ্গে ‍জুয়েলের প্রেমের সম্পর্ক হয়।

কিন্তু রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাইরে অবস্থানের বিষয়ে পুলিশের কঠোর অবস্থানের কারণে কিছুদিন আগে রাফিজার পরিবারকে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে ফিরে যেতে হয়। এ সময় জুয়েল কক্সবাজারের এক শরণার্থী শিবির থেকে অন্য শরণার্থী শিবিরে রাফিজাকে খুঁজে বেড়ান। একসময় পেয়েও যান। পরে মসজিদের ইমাম তাদের বিয়ে পড়ান।

বাংলা ট্রিবিউন

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ