বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময়

‘ছোট মিডিয়ার কারণে বড় মিডিয়া কিছুটা সমঝে চলছে; না হলে আমাদের খরগোশ বানিয়ে ছাড়তো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূলধারার মিডিয়ার সঙ্গে তুলনা করার মতো না হলেও ইসলামি ধারার ছোট ছোট মিডিয়া গড়ে উঠছে আমাদের দেশে।  অনলাইন ভিত্তিক এসব মিডিয়া যেমন আশার আলো দেখাচ্ছে, তেমনি নানা কর্মকাণ্ডে সমালোচিতও হচ্ছে।

প্রশ্ন তোলা হচ্ছে, মান, পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা নিয়ে।  কিন্তু যারা দেশের বাইরে থাকেন।  দূর থেকে দেশকে পযবেক্ষণ করেন।  তারা কিভাবে দেখছেন ইসলামি অঙ্গনের ছোট ছোট প্রয়াসগুলোকে? বাংলাদেশে ইসলামি মিডিয়ার সংকট ও সম্ভাবনা নিয়ে কথা হয় যুক্তরাজ্য প্রবাসী বহু ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট আলেমে দীন ও দাঈ মাওলানা ফয়জুল হাসানের সঙ্গে।

ইসলামিক মিডিয়াসহ দেশ-বিদেশের নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেন আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম :  বাংলাদেশে প্রতিনিয়ত মিডিয়ার সংখ্যা বাড়ছে। কিন্তু সে তুলনায় ইসলামি মিডিয়া বিকশিত হচ্ছে না। কেনো?

মাওলানা ফয়জুল হাসান : মিডিয়ার গুরুত্ব বুঝতে বাংলাদেশের ধর্মীয় নেতাদের; বিশেষত আলেম সমাজের একটু দেরি হয়েছে বলেই আমার মনে হয়। তাছাড়া অন্যান্য মিডিয়াগুলোর পেছনে বড় ধরনের পৃষ্ঠপোষকতা রয়েছে। বড় বড় কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের অপরাধ ঢাকার জন্য এবং সাইট ব্যবসা হিসেবে মিডিয়া প্রতিষ্ঠা করছে। এখানে প্রচুর পরিমাণ বিনিয়োগ হচ্ছে। ইসলামি মিডিয়ায় বিনিয়োগ করার মতো মানুষ নেই।

তবে এখন আবার আমাদের উলামায়ে কেরাম মিডিয়ার গুরুত্ব অনুভব করছেন। আমি আশাবাদী, সামনে এ শূন্যতা থাকবে না।

এছাড়াও আমি মনে করি, শক্তিশালী ও আন্তর্জাতিক মানের মিডিয়া রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়। আল জাজিরার পেছনে একটি রাষ্ট্র থাকার পরও তাদের টিকে থাকতে কষ্ট হচ্ছে।

আওয়ার ইসলাম : মিডিয়া প্রয়োজন এবং সেখানে ব্যবসায়ীরা কোনো বিনিয়োগ করছে না। তাহলে বিকল্প কোন উপায়ে ইসলামি মিডিয়াকে এগিয়ে নেয়া যায়?

মাওলানা ফয়জুল হাসান :  প্রথমে প্রয়োজন দক্ষ জনশক্তি তৈরি করা। ইসলামি মিডিয়ায় কাজ করার জন্য দক্ষ জনশক্তি তৈরি হলে ধীরে ধীরে তা লাভজনক হবে। লাভজনক হলে দীনদার ব্যবসায়ীরা তাতে বিনিয়োগে আগ্রহী হবে। আর যদি কেউ বিনিয়োগ করতে এগিয়েও না আসে তাহলে দাতব্য প্রতিষ্ঠান ও দাতা ব্যক্তিরা এগিয়à