বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মাদরাসা নিয়ে যোগী সরকারের নয়া নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম অনুষ্ঠানে রাজ্যের মাদ্রাসাগুলির ছুটি কাটছাঁটের নির্দেশ দিল যোগী আদিত্যনাথ সরকার। কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানের দিন মাদ্রাসা বন্ধ রাখা আবশ্যিক করা হয়েছে।

উত্তর প্রদেশের মাদ্রাসাগুলি এতদিন বন্ধ থেকেছে দোল, অম্বেডকর জয়ন্তী ও যাবতীয় মুসলিম অনুষ্ঠানে। কিন্তু রাজ্য সরকার যে নয়া ক্যালেন্ডার বার করেছে তাতে দেখা যাচ্ছে, ৭টি অনুষ্ঠানে বন্ধ রাখতেই হবে যাবতীয় মাদ্রাসা। এগুলি হল, মহাবীর জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, রাখি বন্ধন, মহানবমী, দীপাবলী, দশেরা ও ক্রিসমাস।

এ ছাড়া বার্ষিক ৯২টি ছুটির সংখ্যা কমিয়ে করা হয়েছে ৮৬। ইদের জন্য বার্ষিক ছুটি ৪৬ দিনের বদলে করা হয়েছে ৪২। শীতকালীন ছুটিও ১৩ থেকে কমিয়ে ১০ দিন করা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিন এখনও শুক্রবারই রয়েছে।

মাদ্রাসাগুলি নিজেদের প্রয়োজনমত ১০ দিন ছুটি দিতে পারত। সেই ছুটির সংখ্যা কমিয়ে ৪-এ নামিয়ে আনা হয়েছে। ঠিক হয়েছে, ওই ছুটিগুলি ব্যবহার করা হবে দেশনেতাদের জন্মদিনে, যাতে পড়ুয়ারা তাঁদের সম্পর্কে জানতে পারে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ