রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

মুসলিম বিদ্বেষী টুইট করে শাস্তির মুখে জার্মান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুসলিমবিদ্বেষী টুইট করায় পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জার্মান রাজনীতিক। প্রাথমিক শাস্তি হিসেবে তাঁর টু্ইটার অ্যাকাউন্টটিও স্থগিত করা হয়েছে।

জার্মানির ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) ডেপুটি লিডার বিট্রিক্স ভন স্টর্চের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

জার্মানির কোলন শহরের পুলিশ আরবি ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানানোয় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তিনি টুইটারে লেখেন ‘বর্বর, গণধর্ষক মুসলিম পুরুষের দল’।

পুলিশ তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ এনেছে।

পুলিশ বাহিনী আরবি ও জার্মান ভাষার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষাতেও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলো।

বিট্রিক্সের এই টুইটের পর টুইটার কর্তৃপক্ষ এটিকে সাইটের নিয়মবহির্ভূত উল্লেখ করে ১২ ঘণ্টার জন্য তাঁর অ্যাকাউন্ট স্থগিত করে। এরপর একই বার্তা তিনি ফেসবুকে পোস্ট করেন। সেখানেও উত্তেজনা ছড়ানোর কারণ দেখিয়ে তা ব্লক করা হয়।

কোলন পুলিশ জার্মান সাময়িকী ডের স্পিগেলকে জানিয়েছে, পার্লামেন্টের এই সদস্য অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন কি না, তা যাচাই করা হচ্ছে এবং তা স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।

জার্মানিতে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার বিরুদ্ধে নতুন আইন কার্যকরের কয়েক মাসের মধ্যে এই বিতর্ক শুরু হলো।

দেশটি এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের সাইটগুলোকে এ ধরনের ‘স্পষ্টত বেআইনি’ পোস্ট সরিয়ে না নিলে জরিমানা করবে।

সূত্র :  ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ