বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভারতে ‌পুলিশ পরিচয়ে বর্ষবরণের রাতে তরুণীকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: পুলিশ সেজে থানায় নিয়ে যাওয়ার নাম করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করল এক যুবক। বছরের শেষ দিনে ভারতের লুধিয়ানার এই ঘটনায় আতঙ্কিত সেই এলাকার বাসিন্দারা।

নির্যাতিতা জানায়, বর্ষবরণের আনন্দ উপভোগ করার জন্য সহকর্মীর সঙ্গে লুধিয়ানার রাখ বাগে বসে গল্প করছিলেন। সেসময় ৩০–৩২ বছরের এক যুবক এসে বলেন তিনি লুধিয়ানা পুলিশের কর্মী।

সাদা পোশাকে টহল দিচ্ছেন। তারা আইন লঙ্ঘন করেছেন এমন অভিযোগ করে তরুণীকে থানায় যেতে বলেন। সেই যুবকের মোটর সাইকেলে বসেই থানায় যাচ্ছিলেন তরুণী।

কিন্তু যুবক তাকে থানায় না নিয়ে গিয়ে এক অজ্ঞাত পরিচয় স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ধর্ষণ করে এবং কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

পুলিশ জানায়, তরুণী সেখান থেকে কোনও মতে পালিয়ে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে আটক করেছে।

তার বিরুদ্ধে ৩৭৬(‌ধর্ষণ)‌, ৩৬৫(‌অপহরণ)‌, ৫০৬(‌ অপরাধ প্রবণতা)‌ ধারায় মামলা দায়ের করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ