বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

এবার পাকিস্তানকে ট্রাম্পের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সাহায্যের প্রতিদানে পাকিস্তান শুধু মিথ্যা আর ছল ছাতুরিই করেছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

এজন্য পাকিস্তানকে এক প্রকার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বললেন আর নয়। পাকিস্তান ভেবেছে আমাদের নেতারা বোকা।তারা শুধু ছলছাতুরিই করেছে আমাদের সাহায্যের প্রতিদানে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এক টুইট বার্তায় এসব কথা বলেন।

টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ গত ১৫ বছরে সাহায্যার্থে দিয়েছে। আথচ তারা (পাকিস্তান) আমাদের দিয়ে গিয়েছে মিথ্যা, আর ছলচাতুরী। ভেবেছে আমাদের নেতারা বোকা। ’

প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় আরো বলেন, পাকিস্তান জঙ্গি লালন ও অর্থায়ন করে।

এদিকে, ট্রাম্পের এই বক্তব্যের প্রেক্ষিতে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান খুব শীঘ্রই ট্রাম্পের এই টুইটের জবাব দেবে।যাতে বিশ্বেবাসীর সামনে  সত্যিটা উঠে আসে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ