বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

আপনের ৩ মালিকের জামিন ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার এ আদেশ দেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ।

মুদ্রা পাচারসহ নানা অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া তিন মামলায় তাদের জামিন স্থগিত করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।আপন মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদদিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে আপন জুয়েলার্সের তিন মালিককে হাইকোর্টের দেওয়া জামিনের আবেদন গত বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে তা আরেক দফায় ২০১৮ সালের ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। মঙ্গলবার তা আরেক দফায় ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ