বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিশ্ববাসী অচিরেই জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দেবে: তুর্কি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ডেস্ক: তুর্কি প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম বলেছেন, পুরো বিশ্ব অচিরেই ফিলিস্তিন রাষ্ট্র ও পূর্ব জেরুজালেমকে তার রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে। এর মাধ্যমে ফিলিস্তিন সংকটের পুরোপুরি নিষ্পত্তি হবে।

শনিবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এদিরনে রাজ্যশাখার ষষ্ঠ সাধারণ সম্মেলনে বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর আনাদুল এজেন্সি।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা প্রসঙ্গে ইলদিরিম বলেন, বাস্তব কারণেই এটা কখনো সম্ভব নয়। কারণ, প্রতিটি মুসলিম দেশ এবং বিশ্বের সব প্রজ্ঞাবান অগ্রসর রাষ্ট্র একমত হয়ে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, পুরো মুসলিম ও খ্রিস্টান দুনিয়া, সংক্ষেপে বললে সমগ্র মানবতা আজ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে। তুর্কি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ এ অঞ্চলে স্থিতি, শান্তি ও ভ্রাতৃত্ব চায়।

উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখ ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জাতিসংঘের সাধারণ পরিষদ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রেজ্যুলেশন পাস করে। জেরুজালেমে মার্কিন পদক্ষেপ বাতিল চেয়ে ওই রেজ্যুলেশন উপস্থাপন করেছিল ইয়েমেন ও তুরস্ক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ