বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

খতিবদের রাজনৈতিক বিষয় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিলেন সৌদি গ্রান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবের প্রধান মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ সে দেশের খতিবদের রাজনীতি ও সমাজের সংঘাতমূলক বিষয় নিয়ে কথা না বলার পরামর্শ দিয়েছেন।

তিনি সৌদি আরবের গণমাধ্যম ‘উকাজ’-এ প্রদত্ত এক আলোচনায় বলেন, জুমার খুতবা আসে মানুষকে উপদেশ দেয়া, ভালো কাজে উৎসাহ ও আল্লাহর শাস্তি থেকে ভীতি প্রদর্শনের জন্য।

তিনি রাজনৈতিক বিষয়ের পরিবর্তে নামাজ, জাকাত, রোজা, হজ্জ, পিতা-মাতার আনুগত্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, প্রতিবেশীকে সহযোগিতা করা, সত্যবাদিতা, আমানতদারিতা, মিথ্যা, অসততা থেকে দূর থাকা এবং অন্যান্য সমস্যার সমাধান বিষয়ক আলোচনার পরামর্শ দিয়েছেন।

এসব বিষয়ের বাইরে আলোচনা করাকে তিনি জুমা ও তার উদ্দেশ্য পরিপন্থী বলে মন্তব্য করেন।

এর আগে শায়খ আবদুল আজিজ ইসরাইলিদের হত্যা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হারাম বলে মন্তব্য করে আলোচিত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ