বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মাত্র ৭২ হাজার ডলারে ইসরাইলের কাছে বিক্রি হয় নাউরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ৭২ হাজার ডলারের বিনিময়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নাউরু। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি যে ভোটাভুটি হয়েছে তাতে ইসরাইল অর্থ দিয়ে নাউরুর ভোট কিনে নিয়েছে বলে খবর বের হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার ঘোষণা দেন।

মার্কিন সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব তোলা হয় এবং তার ওপর ২১ ডিসেম্বর ভোটাভুটি হয়। ওইদিন ইসরাইল, আমেরিকা ও নাউরুসহ মাত্র নয়টি দেশ আমেরিকার পক্ষে ভোট দেয়। বিপরীতে ১২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং মার্কিন সিদ্ধান্ত বাতিল হয়।

ইসরাইলের ওয়াইনেটনিউজ ওয়েবসাইট বৃহস্পতিবার জানিয়েছে, ভোটাভুটির আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রয় কমিটি ৭২ হাজার ডলারের বিনিময়ে নাউরুর ভোট কেনার অনুমতি দেয়।

ইসরাইলের সঙ্গে নাউরুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই অর্থ নাউরুর স্যুয়ারেজ সিস্টেম উন্নত করার কাজে লাগানোর কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ব্যারন ওয়াকা।

এছাড়া, ভারতকে ভ্রাম্যমান পানি শোধনাগার কেনার জন্য এক লাখ ১৫ হাজার ডলার দেয়ার অনুমোদন দিয়েছিল ইসরাইলি কমিটি। কিন্তু ভোটাভুটির দিন ভারত ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং এ ঘটনার প্রতিবাদ করেছে ইসরাইল।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ