রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

কাশ্মীরে ভারতীয় সেনা ক্যাম্পে হামলা : হতাহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়র ইসলাম:  বাদ গেল না বছরের শেষ দিনটাও। ফের জম্মু ও কাশ্মীরে হামলা চালিয়েছে পাক-মদতপুষ্ট স্বাধীনতাকামীরা।

শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথপোরা গ্রামে ১৮৫ নম্বর সিআরপিএফের প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় স্বাধীনতাকামীরা। প্রাথমিক ভাবে এই হামলায় তিন জন  সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়।

সেনার তরফে জানানো হয়েছে, রাত ২.১০ মিনিট নাগাদ ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় স্বাধীনতাকামীরা। রাতের অন্ধকারে প্রথমে একের পর এক গ্রেনেড ছুড়তে থাকে তারা। গ্রেনেড দেখে সেনা বাইরে বেরিয়ে এলে তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়।

ভারতীয় সেনাও পাল্টা জবাব দেয়। গুলির লড়াইয়ে ৪ জওয়ানের মৃত্যু হয় অহত হয় আরো কয়েকজন। আহতদের শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারীদেরও ৩ জন নিহত হয়েছে।

ক্যাম্পের ভিতরে ২ হামলাকারীর লুকিয়ে থাকার খবর রয়েছে সিআরপিএফের কাছে। তল্লাশি চলছে।

আশেপাশের আরও সিআরপিএফ ক্যাম্পেও একই ভাবে হামলা হতে পারে। তেমনই খোঁজ রয়েছে সিআরপিএফের কাছে। তার জন্য আগাম সতর্কতাও জারি করা হয়েছে ক্যাম্পগুলিতে। মোতায়েন রয়েছে সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ।

বছরের শেষ ‍দিনেও হামলা হওয়ায় বিষয়টি ভারতীয় প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ